Jun 11
অ্যাপ ব্যবহারের সুবিধা + scrollbar issue
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নেক হায়াত বাড়িয়ে দিন। কুরআনের এই ধরনের সুন্দর অ্যাপ আমাদের সামনে উপস্থাপন করার জন্য আপনাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ। এপ ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীদের আরেকটু সুবিধা হয়- যদি আপনারা এপের ডান দিকে যে দাগটা ধরে উপরে নিচে স্ক্রল করতে হয়, ওই দাগটা সম্পূর্ণ বাহিরের অংশে রাখেন। অর্থাৎ যে কোন সূরা পড়ার শুরু থেকে ওই দাগটা এত উপরের দিকে থাকে যে, খুঁজে পাওয়া যায় না। অনেকক্ষণ ধরে স্ক্রল করে নিচের দিকে নামানোর পর, তারপর দাগটা বের হয়ে আসে। আবার সূরার শেষের দিকে গিয়ে, সম্পূর্ণ সূরা শেষ হওয়ার আগেই দাগটা এত নিচে নেমে যায় যে, দাগ ধরে আর নামানো যায় না। দাগ ছেড়ে দিয়ে স্ক্রল করে তারপর নিচের দিকে যেতে হয়। এতে সূরা পড়তে খুব সমস্যা হয়। অর্থাৎ উপরে নিচে নিয়ে যেতে খুব সমস্যা হয়। আমি বলতে চাচ্ছি যতক্ষণ পর্যন্ত সূরাটা আমি পড়বো বা দেখবো ততক্ষন সম্পূর্ণ দাগটা বাহিরে ফাঁকায় থাকবে। সূরার শুরুতে দাগটা ফাকায় পাব এবং সূরা শেষ হয়ে যাওয়ার পরও দাগটা ফাকায় থাকবে। আমি আশা করছি যে, আমি যেটা বলতে চাচ্ছি- সেটা আপনারা বুঝেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের নেক হায়াত দারাজ করুন, আমাদের সকলের ভালো প্রার্থনা গুলো কবুল করুন, ভালো কাজ করার তৌফিক দান করুন। সকলকে ক্ষমা করুন, সকলকে জান্নাতবাসী করুন। আমিন, আমিন, আল্লাহুম্মা আমীন।
Pending
Assalamu alaikum brother Shahabuddin, Jazakallah khair for all these kind words and your duas. May Allah bless you. And yes, we understood the point you're trying to explain. Insha'Allah I'll let the team know about this issue.